চুল পাতলা হওয়া কমাতে
ছেলেদের সাজগোজ খুবই সীমিত। ভালো পোষাক, চমৎকার পারফিউম আর চুলের একটা হেয়ারস্টাইল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের অনেকের চুল-টুল পড়ে মাথা চকচকে হয়ে যাচ্ছে। এই পরিণতি ঠেকানোর জন্যই আমাদের আজকের টিপস।
১। এতবার মাথা ধোয়া বন্ধ করেন
চুল ধোয়া খুবই ভালো জিনিষ। খুশকি হয় না, চুল ভালো থাকে, কিন্তু ডেইলি ৮বার করে মাথায় শ্যাম্পু ডলা বন্ধ করেন। এতে করে চুল ভঙ্গুর হবে, আর আপনার স্টাইল হবে দ্রবীভূত।
২। খানাদানা
চুল তৈরী হয় প্রোটিন দিয়ে। একটু হাই-প্রোটিন ডায়েট আপনার চুল সুস্থ রাখতে সাহায্য করবে। তবে অবশ্যই যে কোন ডায়েটে যাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিন।
৩। টেনশন
একটা কথা আছে, চুল পড়ার টেনশনে চুল পড়ে গেল। ব্যাপারটা সত্যি। স্ট্রেস বা টেনশন আপনার চুল পড়া এবং দ্রুত পেকে যাওয়ার হার বৃদ্ধি করবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন